JCI -এর উদ্যোগে সম্মানিত কৃষক’রা, চাকদহে পালিত হল জুট ডে

  1. নিজস্ব সংবাদদাতা, চাকদহ, ২৯ জুলাই: চাকদহের শ্রীনগরে জমকাল অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল পাঠ দিবস ২০২৬। প্রথম বছর মুর্শিদাবাদে যে ব্যাপক সাড়া মিলেছিল তার প্রতিচ্ছবি ধরা পড়ল নদীয়ার চাকদায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল মন্ত্রকের যুগ্মসচিব শ্রীমতি পদ্মিনি সিংলা। জুট করপোরেশন অফ ইন্ডিয়া এমডি এস কে পানিগ্রাহী, জে সি আই-য়ের ফিন্যান্স ডিরেক্টর কৌশিক রক্ষিত, জুট কমিশনার নিরাজ কুলহারি এবং ন্যাশনাল জুট বোর্ডের সচিব শশীভূষণ সিং। বুধবার নদিয়ায় এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় পাঠ চাষীদের। তাদের হাতে তুলে দেওয়া অত্যাধুনিক পাঠের সামগ্রী , বীজ এবং নৃত্যপ্রয়োজনী চাষের সরঞ্জাম। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাঠ চাষীরা এদিন যোগ দেন এই পাঠ দিবসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here