মঈন বিন মাকসুদের বড় উদ্যোগ, বিসিসিআই কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় রঘুরাম ভাটকে হার্ভার্ড হাউস স্পোর্টস-এর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদন, কলকাতা, ২২ নভেম্বর: ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং সম্প্রতি ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই -এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হওয়ায় রঘুরাম ভাট–কে সংবর্ধিত করল হার্ভার্ড হাউস স্পোর্টস।

ড. মোইন বিন মকসুদ ও মিসেস রাবিয়া জেহাঙ্গীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শ্রী ভাটের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘ ও আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা ভারতীয় ক্রিকেটে তাঁর অনবদ্য অবদান এবং তরুণ ক্রিকেটারদের প্রতি তাঁর অব্যাহত উৎসাহের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী রঘুরাম ভাট হার্ভার্ড হাউস-এর পক্ষ থেকে পাওয়া এই সম্মানের জন্য ধন্যবাদ জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন যে তিনি “যে সব প্রতিষ্ঠান সত্যিই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে, তাঁদের পাশে সর্বদা থাকবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here