স্বামীজির জন্ম দিতে চাঁদের হাট সিঙ্গুরের বিবেকানন্দ বিদ্যামন্দিরে

ক্রীড়া প্রতিনিধি, সিঙ্গুর, ১২ জানুয়ারি: সিঙ্গুরে বিবেকানন্দ বিদ্যামন্দিরে সম্মানের সঙ্গে পালিত হলো স্বামীজির জন্মবার্ষিকী। অঞ্চলের সাধারণ মানুষ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অশিক্ষা কর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে আধুনিক ভারতের রূপকার এবং যুব সমাজের কান্ডারী স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হয়।

ভারতের শ্রেষ্ঠ সন্তানের জন্ম তিথিকে স্মরণীয় করে রাখতে স্কুলের প্রিন্সিপাল মানস ঘোষ আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া, জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবি এবং ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা। প্রখ্যাত ধারাভাষ্যকার প্রদীপ রায় এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সঞ্চালনার দায়িত্বও পালন করেন এ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠের স্বামী রামপ্রিয় মহারাজ।

এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে সিঙ্গুরের বিস্তীর্ণ অঞ্চল ঘুরে সেই শোভাযাত্রা শেষ হয় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে। রাস্তার দুপাশে উৎসাহী মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বাড়ি এবং দোকানপাট থেকেও মানুষের চোখে উৎসাহ ছিল লক্ষণীয়। শোভাযাত্রার মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করার জন্য প্রত্যেকেই হাতে তুলে নিয়েছিলেন মুঠোফোন। এ দিন বাইচুং ভুটিয়া, রহিম নবি, চেতন শর্মা, প্রদীপ রায় এবং মানস ঘোষ স্বামীজির মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here